বইয়ের বিস্তারিত

Book Name : তিন কন্যা
Author Name : হুমায়ুন আহমেদ
Price : Tk.550/=
ISBN Code : 978-984-8797-64-6









Book Details :

ভাবুক জীবনশিল্পীদের মনোভুবনে থাকে এক-একটি চিরন্তনী নারীর প্রতিকায়া। তাঁদের সৃষ্টিলোকেও তার অস্তিত্ব থাকে অন্তঃশীলিত প্রেরণার মতো, এই নারী হতে পারে কল্পিত আদর্শের প্রতিরূপ অথবা ব্যক্তিঅভিজ্ঞতার ছায়াশরীর। নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মানস-নারীর একটি বিশিষ্ট মডেল রয়েছে। সে নারীটি রূপবতী, মায়াবী, সংবেদনশীলা, প্রকৃতিমনস্কতায় বিশিষ্ট। তাকে ঘিরে হুমায়ূন আহমেদ গল্প রচনা করেন, কাহিনীর বয়ন ও বয়ানে তার জীবনরূপটিই প্রবলতা পায়। এ ধরনের নারীর দেখা পাই তাঁর নবনী-মৃন্ময়ী-রূপার কাহিনীতে, যাদেরকে বলা যেতে পারে হুমায়ূন আহমেদের মানসকন্যা, যারা মধ্যবিত্ত বাঙালি পরিবারের তরুণী হয়েও পড়াপড়তা নারী নয়, এক-একজন যেন অন্যভুবনের বাসিন্দা। মূল কাহিনীর সঙ্গে তাদের বিজড়ন শুধু গভীরই নয়, তারাই চালিকাশক্তি। অনেক সময় তাদের দৃষ্টিকোণে ও জবানিতে কাহিনী অর্ন্তবয়িত হয়। নবনী-মৃন্ময়ী-রূপার জীবনকথা একালের রূপকথার মতো পাঠকের  হৃদয় কেড়ে নেয়, তাদের জন্যে পাঠক হৃদয় তৈরি হয় উদ্বেল আবেগ ও বাসনা। বাংলা কথাসাহিত্যে এ ধরনের নারীর মডেল শরৎচন্দ্রের পরে হুমায়ূন আহমেদই বেশি করে সৃষ্টি করেছেন। এই তিন কন্যার জীবনগল্প পাঠকের অনুভ‚তিকে যেমন জারিত করে, পরি¯ªyত করে তেমনি লেখকের মানসজগতের প্যাটার্নটিকেও ধরিয়ে দেয়। তিন কন্যা আমাদের স্বপ্নভুবনের eternal she  অর্থাৎ চিরন্তনী হয়ে ওঠে।